Skip to content
Announcements

একটি কুরআন শিক্ষা, একটি আলোকিত জীবন ।

2 min read 81 views
একটি কুরআন শিক্ষা, একটি আলোকিত জীবন ।

আমাদের লক্ষ্য—কুরআন শিক্ষা সবার জন্য সম্পূর্ণ ফ্রি করা।

কুরআন আল্লাহর কালাম। প্রত্যেক মুসলিমের জন্য কুরআন পড়া, শেখা এবং জীবনে তা অনুসরণ করার চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থ, সময়, সুযোগ কিংবা উপযুক্ত শিক্ষকের অভাবে নিয়মিত কোরআন শিখতে পারেন না।

এই বিষয়টি সামনে রেখেই আমাদের একটি উদ্যোগ— কুরআন শিক্ষার একটি পূর্ণাঙ্গ কোর্স সম্পূর্ণ ফ্রিতে সবার কাছে পৌঁছে দেওয়া।

আমাদের উদ্দেশ্য কোনো ব্যবসা করা নয়, বরং মানুষকে কুরআন শেখার সুযোগ করে দেওয়া এবং যত বেশি মানুষের কাছে সম্ভব এই শিক্ষা পৌঁছে দেওয়া।

এই কোর্সের মাধ্যমে একজন শিক্ষার্থী ঘরে বসেই ধীরে ধীরে কুরআন পড়ার প্রয়োজনীয় বিষয়গুলো শিখতে পারবেন। যারা একেবারে শুরু থেকে শিখতে চান, তাদের জন্যও এটি সহজবোধ্যভাবে সাজানোর চেষ্টা করা হবে।

আমাদের লক্ষ্য হলো —

• কুরআন শিক্ষা যেন অর্থের কারণে কারও জন্য বন্ধ না থাকে

• যারা এখনো কুরআন পড়তে পারেন না, তারা যেন শেখার সুযোগ পান

• শিশু, তরুণ ও বয়স্ক—সব বয়সের মানুষ যেন উপকৃত হতে পারেন

• ব্যস্ততার মাঝেও ঘরে বসে কুরআন শেখার সুযোগ তৈরি করা

• কুরআন শিক্ষাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।

এই কোর্সের জন্য কোনো ফি নেওয়া হবে না। সম্পূর্ণ বিনামূল্যে কুরআন শিক্ষা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।

আপনি নিজে শিখুন, পরিবারের সদস্যদের শেখান এবং যাদের প্রয়োজন তাদের কাছেও পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ার, একটি মেসেজ কিংবা একজন মানুষকে জানিয়ে দেওয়া—কারও কুরআন শেখার জীবনের প্রথম পদক্ষেপ হয়ে যেতে পারে।

আল্লাহ আমাদের এই উদ্যোগকে কবুল করুন এবং এর মাধ্যমে অসংখ্য মানুষকে কুরআন আলোয় আলোকিত হওয়ার তাওফিক দান করুন। আমিন।

কুরআন শিখুন। অন্যকে শেখার সুযোগ করে দিন।

Keep reading

নতুন সাপ্তাহিক ভিডিও সিরিজ শুরু হচ্ছে
Announcements

নতুন সাপ্তাহিক ভিডিও সিরিজ শুরু হচ্ছে

আলহামদুলিল্লাহ, আগামী সপ্তাহ থেকে আমাদের চ্যানেলে নতুন একটি সাপ্তাহিক ভিডিও সিরিজ শুরু হচ্ছে। প্রতি শুক্রবার সন্ধ্যায় নতুন পর্ব প্রকাশিত হবে। এই সিরিজে দৈনন্দি...

1 min read
How to send us your questions
Announcements

How to send us your questions

Many of you ask how to send questions for our sessions. The easiest way is the contact form on this website. Write a clear subject, keep the question short, and...

1 min read